• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

যুবদল নেতার দোকান ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পি.এম.
ভাঙচুর করা যুবদল নেতার দোকান - ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে শুক্রবার ভোরে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে নগদ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন আব্দুল লতিফ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) মামলায় উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এরপর ‘পূর্বশক্রতার জেরে’ শুক্রবার ভোরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ১০ থেকে ১২ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম জানান, উধুনিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ইসলামের স্থানীয় দুই নেতা গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মামলা ও অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, হামলায় দোকানের মালামাল ও নগদ অর্থে বড় ধরনের ক্ষতি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পুলিশের তৎপরতা গ্রামাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামলা ও লুটপাটের ঘটনা এলাকার সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লাপাড়া থানার পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে অন্য হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক