• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায়ও ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং শরীফ উদ্দিন (৪১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত