• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অভিনেত্রী শাওনের ভাবনায় র‌্যাব, পুলিশ, আনসার


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক 

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে সোমবার দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দেখা যায় নেটিজেনদের। অন্য সবার মতোই বিষয়টি নিয়ে কথা বলেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিহিত তিন সদস্যের একটি ছবি পোস্ট করেন শাওন। এরপর সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না।’

তিনি আরও লিখেছেন, ‘এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন?’

এদিকে গত ১৭ জানুয়ারি রাজধানীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিনচালিক রিকশার ধাক্কায় আহত হন এ অভিনেত্রী।

‘নতুন পোশাকের রঙ কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার শুধু একটাই কৌতুহল।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া