ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৭০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
কুড়িগ্রামের ৪ আসনের বেসরকারি ফল: ৩ আসনে জামায়াত, এনসিপি ১

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম-১: ১৭,২৯২ ভোটে আনোয়ারুল ইসলামের জয়। কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট কেন্দ্র: ২৩১ (সবগুলোর গণনা সম্পন্ন) আনোয়ারুল ইসলাম (জামায়াত) — ১,৩৪,৬৪৮ ভোট ও সাইফুর রহমান রানা (বিএনপি) — ১,১৭,৩৫৬ ভোট।
কুড়িগ্রাম-২: ১০,৪০০ ভোটে এগিয়ে ড. আতিক মুজাহিদ। কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট কেন্দ্র: ২০৫, ড. আতিক মুজাহিদ (এনসিপি) — ১,৭৯,৭৮৬ ভোট ও সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি) — ১,৬৯,৩৮৬ ভোট।
কুড়িগ্রাম-৩: ২৭,৬৩১ ভোটে সালেহীর বিজয়। কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোট কেন্দ্র: ১৪০। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াত) — ১,০৫,৫৯৪ ভোট আর তাসভীরুল ইসলাম (বিএনপি) — ৭৭,৯৬৩ ভোট।
কুড়িগ্রাম-৪: ২০,৯৯৮ ভোট বেশি পেয়ে। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট কেন্দ্র: ১৩০, মোস্তাফিজুর রহমান মোস্তাক (জামায়াত) — ৭৮,৯৪৩ ভোট আর আজিজুর রহমান (বিএনপি) — ৫৭,৯৪৫ ভোট।
চারটি আসনেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ভিওডি বাংলা/এমএস







