• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এসময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিকীর খোঁজখবর নেন। তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সেইসাথে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন-সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকালে বাড়িতে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মিষ্টিমুখ করান।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড