• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। এই অভিনন্দনের জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মোদি লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।” তিনি আরও উল্লেখ করেছেন, “এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে।” মোদি বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন যে, ভারত দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যে সহযোগিতা করতে আগ্রহী।

বিএনপির পক্ষ থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মোদির বার্তার জন্য ধন্যবাদ জানানো হয়। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে (নরেন্দ্র মোদি) ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

নির্বাচন প্রক্রিয়ার দিকে তাকালে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যার মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সবশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতিমধ্যেই ২০০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তৃতীয় অবস্থান দখল করেছে।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ
নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা, জাইমা রহমান
ভাসানটেক এলাকায় নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা, জাইমা রহমান