ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৭০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
নির্বাচনে হারলেও প্রতিশ্রুতি রক্ষা করার ওয়াদা রাশেদ খাঁনের

নির্বাচনে পরাজয় হলেও দেওয়া অঙ্গীকার থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার পর তিনি ভোটারদের উদ্দেশে উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন সাবেক গণ অধিকার পরিষদ–এর সাধারণ সম্পাদক রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় ঝিনাইদহ-৪ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবকিছু ছিল নতুন। নানামুখী ষড়যন্ত্র স্বত্তেও স্বল্পসময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এই সময়ে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশা-আল্লাহ ঝিনাইদহ-৪ আসনের সমস্ত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। আপনাদের কাছে দেওয়া সমস্ত ওয়াদা রক্ষা করা হবে, ইনশা-আল্লাহ।’
আরও এক অংশে তিনি লেখেন, ‘আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদসহ নেতৃবৃন্দকে, যারা আমার পাশে থেকে সব সময় আমাকে সাহস যুগিয়েছেন।’
বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট। একই আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব।
ভিওডি বাংলা/এমএস







