• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুমিন ফারহানার বড় জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনের ১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আর হিজরা ভোটার ২ জন। এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে উৎসবমুখর পরিবেশে মেধা লড়াই
১৫ বছর পর ফিরল বৃত্তি পরীক্ষা যশোরে উৎসবমুখর পরিবেশে মেধা লড়াই
‘ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ’ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম
‘ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ’ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ