• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

খুলনা-৫ আসনে গোলাম পরওয়ারের হার

খুলনা প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সে‌ক্রেটা‌রি জেনা‌রেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বেসরকারি ফলাফলে পরাজয় বরণ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ আলি আসগার।

১৫০টি ভোটকেন্দ্র সম্বলিত এই আসনে মোট ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন ভোটার রয়েছেন। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমিন ফারহানার বড় জয়
রুমিন ফারহানার বড় জয়
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার
রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন
রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন