ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৫২ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৫৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
হারলেন মামুন, এগিয়ে রুমিন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হকের পরাজিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নুরুল হক নুরের নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক শহিদুল ইসলাম জানান, এ আসনের মোট ৮০টি ভোটকেন্দ্র। নুরুল হক ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৩০ ভোট পেয়েছেন। তাঁদের প্রার্থী ২৬ হাজার ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
জয়ী হওয়ায় নুরুল হককে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’
অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। এই আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০০ টির ফল জানা গেছে। এসব আসনে রুমিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে আছেন।
রুমিন হাঁস প্রতীকে এসব আসনে ভোট পেয়েছেন ৭৪ হাজার ৪৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৪৭ হাজার ৬৫৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এখানে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।
ভিওডি বাংলা/ আরকেএইচ







