• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

কিছু কেন্দ্রের ভোট বন্ধের দাবি জামায়াত ও ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পি.এম.
জামায়াত ও ১১ দলীয় জোট নির্বাচন কমিশনে ভোটকেন্দ্র দখল ও প্রার্থীদের উপর হামলার অভিযোগ জানাচ্ছে-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনের বিভিন্ন আসনে অনিয়ম, প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া এবং হামলার অভিযোগ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ জানিয়েছে। তারা বিতর্কিত কেন্দ্রগুলোতে ভোট বন্ধের দাবিতে শতাধিক ভিডিও ফুটেজ ও প্রামাণ্য দলিল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জমা দিয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় টিমের সদস্য ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির প্রতিনিধিরা।

মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের অন্তত ৩০টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন শফিকুল আলম লিখিতভাবে ভোট বন্ধের আবেদন করেছেন, তবে রিটার্নিং কর্মকর্তা কার্যকর পদক্ষেপ নেননি। একইভাবে, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের অধিকাংশ কেন্দ্রেও এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) কেন্দ্রে জোরপূর্বক সিল মারার ঘটনা ঘটেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থীকে রক্তাক্ত করা হয়েছে। ঝালকাঠি, পাথরঘাটা ও মির্জাগঞ্জে সংঘাত ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও এসেছে।

১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বলেন, প্রার্থীদের গাড়িবহরে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে করা হয়েছে। ভিডিও ফুটেজ ও সংবাদের লিংক ইতিমধ্যেই কমিশনকে সরবরাহ করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, সিইসি ও অন্যান্য কমিশনাররা তাদের অভিযোগ শুনেছেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জরুরি বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তারা চান পরিচ্ছন্ন ভোটফল, যা নিয়ে জাতির মনে কোনো প্রশ্ন থাকবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক