• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আজকের দিন নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পি.এম.
ড. মুহাম্মদ ইউনূস ভোট প্রদান শেষে নতুন বাংলাদেশের জন্মদিন উদযাপনের আহ্বান জানান-ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের দিন নতুন বাংলাদেশের জন্মদিন। তিনি বলেন, “আজ সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব উদযাপন করব।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে ড. ইউনূস এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা অতীতের দুঃস্বপ্ন ও ব্যর্থতাকে ছেড়ে নতুন পথে এগোতে পারছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেলাম। আমাদের প্রতিটি পদক্ষেপ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নির্ধারিত হবে।”

প্রধান উপদেষ্টা দেশবাসীকে এই বিশেষ দিনটি উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে নতুন বাংলাদেশের জন্মদিন উদযাপন করি। শুধু প্রার্থীকে ভোট না দিয়ে, গণভোটেও সক্রিয় অংশগ্রহণ করি। এতে দেশের সমগ্র সমাজ ও প্রক্রিয়া বদলে যাবে।”

তিনি আরও যোগ করেন, এই উৎসব কেবল আনন্দের নয়, এটি দেশের ভবিষ্যতের জন্য দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণের প্রতীক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস