• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন
প্রতীক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন
প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক
জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩
আসন: ৩০০
ঘোষিত আসন:

নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তুললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ এ.এম.
নারী পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে তাসনিম জারা-ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তাদের নারী পোলিং এজেন্টদের হেনস্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে নানা অজুহাত দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে। বিশেষত নারী এজেন্টদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ভোটাররা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হোন। এ জন্য আমাদের এজেন্টদের কাজকর্ম বাধাহীনভাবে করার সুযোগ থাকতে হবে।”

তাসনিম জারার এই অভিযোগ আসে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনার জন্য মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৩ জন, দলীয় প্রার্থী ১,৭৫৫ জন। নারী প্রার্থী মোট ৮৩ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন।

মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।

একই সময়ে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। এই কারণে দেশের ২৯৯ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। ভোটাররা ভোর থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন, যাতে তারা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন হাবিব
আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন হাবিব
যে কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান
যে কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিলেন
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিলেন