• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আওয়ামী লীগ নেত্রী মতি শিউলী গ্রেপ্তার


প্রকাশ:  ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পি.এম.
শেয়ার করুন 0
আওয়ামী লীগ নেত্রী মতি শিউলী
আওয়ামী লীগ নেত্রী মতি শিউলী

কুড়িগ্রাম প্রতিনিধি 

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে মারধরের মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের নেত্রী মতি শিউলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতি শিউলী উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তুলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মতি শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার