• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল মেনে নেব: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ এ.এম.
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক-ছবি: সংগৃহীত

কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মামুনুল হক বলেন, এখন পর্যন্ত তিনি ভোটের পরিবেশে বড় ধরনের কোনো সমস্যা দেখেননি। কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে ভোটার আসছেন। তবে উপস্থিতি খুব বেশি নয়, মোটামুটি বলা যায়। তার ভাষ্য, “কিছু মানুষ ভোট দিচ্ছেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।”

ফলাফল মেনে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ সম্পন্ন হয়, তাহলে ফলাফল যাই হোক তা তিনি মেনে নেবেন। তিনি আরও বলেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটি নিশ্চিত করা জরুরি।

এদিকে, রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন খেলাফত মজলিসের এই নেতা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ পাওয়ার কথাও জানান তিনি। ঢাকা-১৩ আসনেও কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের খবর পাওয়ার দাবি করেন মামুনুল হক।

তিনি বলেন, “রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ পেয়েছি। কয়েকটি কেন্দ্রে সন্দেহজনক আচরণের তথ্য আমাদের কাছে এসেছে। তবে আমরা এখনো বিষয়গুলো যাচাই করার সুযোগ পাইনি।” এসব অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে মামুনুল হক বলেন, ভোটারদের অংশগ্রহণই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের