• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নজরুল ইসলাম

টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পি.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, টকশোতে নীতিকথা বলা কিছু ব্যক্তি মাঠে ভোটারদের টাকা দিচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে—তা জানতে চেয়েছেন তিনি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেয়।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়া ও অন্যান্য অনিয়মের অভিযোগ কমিশনকে জানানো হয়েছে। কমিশন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং প্রার্থী ও এজেন্টদের নির্বাচন বাধাগ্রস্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যালট পেপার ছাপানো ও সিলসহ আটক হওয়ার মতো বিভিন্ন ঘটনার বিষয়ে কমিশনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তবে ডিসি বা কর্মকর্তাদের দলীয় পরিচয় নিয়ে যে গুঞ্জন চলছে, তা গুজবও হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে বলে তারা আশা করছেন।

ব্যালট বক্স পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, দুর্গম এলাকার কারণে আগেই পাঠানো হচ্ছে। স্বচ্ছ ব্যালট বক্সে চারটি লক থাকবে এবং গণনার সময় এজেন্টদের উপস্থিতিতেই তা খোলা হবে। 

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের