• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পি.এম.
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, সারা দেশে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পক্ষপাতের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, সামান্য অর্থ বা ব্যক্তিগত জিনিসপত্র বহনের কারণেও অনেককে আটক করা হচ্ছে, যা নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করছে। তবে সরাসরি অর্থ লেনদেনের মাধ্যমে ভোট কেনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন তিনি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, কিছু এলাকায় হামলা-হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এসব বন্ধ করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন বলেন, নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে তারা শঙ্কিত। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড