• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুই দিনের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পি.এম.
সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিব কে আটক। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিব কে আটক করেছে সাধারণ জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে তিনি টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে।

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডে একটি চাউলের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো: হাবিব ভোটারদের কাছে টাকা প্রদান করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে ঘটনার সত্যতা পায়। ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে জামায়াতে নায়েবে আমির মো: হাবিবকে দুই দিনের কারাদণ্ড দেন।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকার ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত, নিরাপত্তা পরিকল্পনা জানাল সেনাবাহিনী
ঢাকার ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত, নিরাপত্তা পরিকল্পনা জানাল সেনাবাহিনী