• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যুক্তরাষ্ট্রে ‘বহিরাগত’ প্রবেশ নিয়ে যা বললেন ট্রাম্প


প্রকাশ:  ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পি.এম.
শেয়ার করুন 0
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বহিরাগতদের প্রবেশ বন্ধ হবে’ বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফেরার আগের দিন ওয়াশিংটনের প্রেসিডেন্সিয়াল র‌্যালিতে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি।

ক্ষমতায় ফেরার আগ মুহূর্তেও অভিবাসন নীতির বিষয়ে অটল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বেশিরভাগটা জুড়েই ছিল অভিবাসী-বিরোধী নানা প্রতিশ্রুতি। এই নীতির জোরেই অনেক মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছেন ট্রাম্প। 

নির্বাচনে জয়লাভের পর যে নিজের প্রতিশ্রুতি ভোলেননি ট্রাম্প, এবার তারই জানান দিলেন ওয়াশিংটনে নিজের বিজয় সমাবেশে।

রোববার (১৯ জানুয়ারি) ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের বিজয় সমাবেশে ট্রাম্প দেশের জনগণকে প্রেসিডেন্সির ‘অসাধারণ ১০০ দিন’ উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। যেখানে, ক্ষমতায় আসার প্রথম দিনেই অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়নের কথা জানান তিনি। 

ট্রাম্প বলেন, ক্ষমতায় ফেরার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বহিরাগতদের জন্য বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের পথ। এছাড়াও, নিজের গণ প্রত্যাবাসন নীতি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেন মেক্সিকোর অভিবাসীদের অধিকার-বিষয়ক একটি সংস্থা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে হওয়া এই বিক্ষোভে স্লোগান ও ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন সংস্থাটির কর্মীরা। 

এছাড়াও, আশ্রয়প্রত্যাশীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রচলিত সিবিপি-ওয়ান অ্যাপ বন্ধ না করার জন্য ট্রাম্পের প্রতি অনুরোধ জানান তারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু