• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিএসএল

কাড়াকাড়ির পর রাওয়ালপিন্ডিতে রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পি.এম.
লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে।

গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ, ইকোনমি রেট ছিল ৯.৩৩। তবে এবারের নিলামের আগে লাহোর তাকে ছেড়ে দেয় এবং পুনরায় দলে আনার জন্য বিডও করে না।

নিলামে রিশাদের প্রতি আগ্রহ দেখায় করাচি ও রাওয়ালপিন্ডি, শেষ পর্যন্ত জিতে যায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবারের নিলামে মোট ৯০৩ ক্রিকেটার অংশ নিয়েছিলেন, এর মধ্যে বাংলাদেশ থেকে ৫৩ জন। প্রথম বাংলাদেশি হিসেবে নাম ওঠে মেহেদী হাসান মিরাজের, কিন্তু তিনি দল পাননি। এছাড়া সাকিব আল হাসানকেও কেনেনি কোনো দল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি
এক দশকের পুরোনো সম্পর্কের পুনর্মিলন
লাহোর কালান্দার্স ও মুস্তাফিজ: এক দশকের পুরোনো সম্পর্কের পুনর্মিলন
আইসিসি–পিসিবি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন
বিসিবি সভাপতি বুলবুল আইসিসি–পিসিবি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন