• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য ২২ ধরনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পি.এম.
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, উপহার গ্রহণ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এ নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না। ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপও নিষিদ্ধ। প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।

পুলিশকে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করার অনুমতি নেই। পক্ষপাতমূলক আচরণ, রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ, কার্যালয়ে উপস্থিতি বা ব্যক্তিগত মত প্রকাশও নিষিদ্ধ। গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ করা যাবে না।

নির্বাচনি দায়িত্ব পালনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা যাবে না। অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার, ব্যক্তিগত আলাপচারিতা বা স্পর্শকাতর ঘটনা ছবি ও ভিডিও শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া, দায়িত্ব পালনকালে অশোভন পোশাক পরিধান, অপেশাদার আচরণ, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি এবং জনসমাগমস্থলে খাবার গ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাদাম, ভাপা পিঠা, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি খাবার খাওয়াও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই নির্দেশনা অনুসরণ নিশ্চিত করা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় গুরুত্বপূর্ণ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক