• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল নারী দল

স্পোর্টস ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ এ.এম.
নারী ক্রিকেট দল বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল-ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটে বড় স্বপ্ন নিয়েই এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে এই প্রতিযোগিতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন।

দলের অধিনায়ক ফাহিমা খাতুন নেতৃত্বে দলকে সাজানো হয়েছে, যেখানে ভালো ফর্মে থাকা ক্রিকেটারদের রাখা হয়েছে। দলের একজন কর্মকর্তা বলেন, “অবশ্যই বড় স্বপ্ন রয়েছে। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। লড়াই কঠিন হবে, তবে দল প্রস্তুত।”

অনূর্ধ্ব-১৯ দলের দারুণ পারফরম্যান্সের কারণে সাদিয়া আক্তারের সুযোগ মিলেছে এই দলে। অন্যদিকে জাতীয় দলে স্থায়ী জায়গা না হওয়া সুমনা এবার ‘এ’ দলের মাধ্যমে ফেরার সুযোগ পাচ্ছেন।

রাইজিং স্টার্সের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। প্রথম ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলা হবে, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ নারী এশিয়া রাইজিং স্টার্স স্কোয়াড:
ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই:
দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া, হাবিবা ইসলাম পিংকি।

দলের কর্মকর্তারা জানান, এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভালো পারফরম্যান্স দেখানো এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণ করাই মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি
এক দশকের পুরোনো সম্পর্কের পুনর্মিলন
লাহোর কালান্দার্স ও মুস্তাফিজ: এক দশকের পুরোনো সম্পর্কের পুনর্মিলন
আইসিসি–পিসিবি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন
বিসিবি সভাপতি বুলবুল আইসিসি–পিসিবি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন