• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী

ভিওডি বাংলা ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পি.এম.
মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনের স্বার্থবিরোধী বক্তব্য ও কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্য দলকে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে।

ভিডিওতে আরও শোনা যায়, তিনি বলেন, ‘আমি ভয় দেখাচ্ছি—এমনটা মনে করবেন না। আমি পরিষ্কার করে বলছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, এতে আমার কোনো অসুবিধা নেই।’ একইসঙ্গে তিনি ব্যক্তিগত অপমানের প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন। ওই সময় তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চাইতেও দেখা যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, ভিডিওটি সম্পাদনা করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। নিজের ফেসবুক পেজে তিনি তার পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, তার বক্তব্যের আংশিক অংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, বক্তব্যটি তিনি নিজের এলাকায় নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে দিয়েছিলেন, যা রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সত্য কখনো চাপা থাকে না, জনগণ সবসময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য বিএনপির দলীয় অবস্থান নয়। এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য এবং এর দায়ভার দল বহন করে না। এ ঘটনার জন্য তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত