• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

এর আগে, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে।

ওই ভাষণে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন এবং পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সম্পদ বিবরণীর বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে সংযুক্ত রয়েছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা