• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সিলেটে

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০০। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি গ্রামের আশেপাশে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৪.০০ ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি গ্রামের আশেপাশে।

তবে এ ভূমিকম্প কতসময় স্থায়ী হয়েছিল তা এখনো বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভারতের সিকিম রাজ্যে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনে বাংলাদেশের উত্তরের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এতে নেপাল, চীন ও ভুটানের কিছু অংশেও কম্পনের প্রভাব পড়েছিল। বাংলাদেশের সীমান্ত থেকে সেই কেন্দ্রস্থল প্রায় ৮৮ কিলোমিটার (৫৫ মাইল) উত্তরে অবস্থান করেছিল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী
আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
প্রয়োজনে পাম্পে বাড়বে নিরাপত্তা: প্রতিমন্ত্রী হাবিব
প্রয়োজনে পাম্পে বাড়বে নিরাপত্তা: প্রতিমন্ত্রী হাবিব