• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী-২ আসন

বালিগাঁও ইউনিয়ন বিএনপির গণমিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বিএনপি মনোনীত ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সমর্থনে এক বিশাল গণমিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আফসারুল কবির পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল আহসান এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আইয়ূব আলী।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদুল হক মিলন, ফখর উদ্দিন ভূঁইয়া, বাবর আলী, ভুট্টু, সুমন, যুবদলের সদস্য মেহেদী ও সাখাওয়াতসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উক্ত অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মুশফিকুর রহমান স্বপন।

এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সজাগ দৃষ্টি রেখে মাঠে সক্রিয় থাকতে হবে।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও