• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাত থেকে অপরাধ জগতে

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় দিচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ এ.এম.
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ব্যাপক মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির আওতায় এক হাজারেরও বেশি প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, রমজান মাসে খাদ্যপণ্য ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় যাতে সাধারণ মানুষ অতিরিক্ত মূল্যচাপের মুখে না পড়ে, সে লক্ষ্যেই এই বিশেষ মূল্যছাড় কর্মসূচি নেওয়া হয়েছে।

মূল্যছাড়প্রাপ্ত পণ্যের তালিকায় রয়েছে আটা, চাল, চিনি, পাস্তা, রান্নার তেল, মুরগির মাংস, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য। পাশাপাশি টিস্যু পেপার, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীও এই ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মূল্যছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেট ও খুচরা বিক্রেতার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তালিকাটি প্রকাশ করা হয়েছে, যাতে ভোক্তারা সহজেই তথ্য জানতে পারেন।

রমজান মাস শেষ হওয়া পর্যন্ত নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায় করলে তা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকারের এই উদ্যোগে রমজানে কাতারের সাধারণ মানুষ ও প্রবাসীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান