• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

তারেক রহমান

বন্ধ শিল্পকারখানাগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পি.এম.
ঢাকা-৪ আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে বন্ধ শিল্পকারখানায় গুলো পুনরায় চালু করা হবে। এবং নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে। যাতে করে কর্মসংস্থান বৃদ্ধি পায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধায় ঢাকা-৪ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকার জুরাইন-দয়াগঞ্জ লিংক রোডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, এক সময় শ্যামপুর এলাকায় ৪২টি ডাইং ফ্যাক্টরি ছিল, যা এখন কমে ১৮টিতে নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার সাধারণ মানুষ। বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে এবং নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশি-বিদেশি বিনিয়োগ আনার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নির্বাচনের পর বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

কর্মসংস্থান বাড়াতে ঢাকাসহ সারাদেশে ভোকেশনাল, টেকনিক্যাল ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তারেক রহমান বলেন, হাসপাতালের অভাব, জলাবদ্ধতা, খাল খনন, কবরস্থানে যাতায়াতের রাস্তা, কর্মসংস্থানের সংকট, বন্ধ হয়ে যাওয়া মিল-ফ্যাক্টরি—এসব সমস্যার সমাধান বিএনপির পক্ষে সম্ভব। জনগণের সমর্থন পেলে এবং ধানের শীষের সরকার গঠন হলে ইনশাল্লাহ এসব কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার সময় এই এলাকায় রাস্তা নির্মাণ, খাল খননসহ নানা উন্নয়ন কাজ হয়েছিল। বিএনপি সরকার গঠন করলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আবারও ফিরিয়ে আনা হবে।

তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে পরিকল্পনা দরকার, অভিজ্ঞতা দরকার। কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। বিএনপিই একমাত্র দল, যাদের কাছে দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বাবলম্বী করা, কৃষকদের সহায়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ধু ভোটাধিকার নয়, মানুষের জীবনের মৌলিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতাও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই এলাকায় একটি হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি সারাদেশে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এতে একদিকে চিকিৎসাসেবা সহজ হবে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি দাবি করেন, বিএনপিই একমাত্র দল যার দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। অতীতে বিএনপি খাদ্য উৎপাদন বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছে।

আগামী নির্বাচনকে শুধু ভোটের নির্বাচন নয়, দেশ গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই কেবল জনগণের সমস্যার সমাধান করতে পারে। তাই বিভ্রান্ত না হয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতিতে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে  ঢাকা -৪ বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি চেয়ারম্যান  তারেক রহমান। 

এসময় উপস্থিত ছিলেন,সাবেক তিনবারের এমপি সালাহউদ্দীন আহমেদ সহ আলেমসমাজ ও বিএনপির নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান