• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্বাধীন বাংলাদেশে বিএনপি নতুনভাবে শুরু করতে চায়


প্রকাশ:  ২০ জানুয়ারী ২০২৫, ১০:২৪ এ.এম.
শেয়ার করুন 0
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং এর ফাইনাল খেলার উদ্বোধনী
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং এর ফাইনাল খেলার উদ্বোধনী

নিজস্ব প্রতিবেদক 

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে। 

রোববার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং এর ফাইনাল খেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমিনুল বলেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন করেছি। সেই নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। 

তিনি আরও বলেন, এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। 

 বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন উল্লেখ করে সাবেক সাফজয়ী এই ফুটবলার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং শুরু করেছিলাম এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে শুরু করেছি মাত্র, সামনে আস্তে আস্তে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং এই টুর্নামেন্ট এর শেষে সামনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 

ফাইনালে রংপুর বিভাগের সঙ্গে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম, রাজিন সালে, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, জুলাই বিপ্লব এ শহীদ মোহাম্মদ সানী’র পিতা মো. সাঈদ প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি