• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ঢাকা-৪ আসনে নির্বাচনী জনসভায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
জুরাইন-দয়াগঞ্জ লিংক রোডের নির্বাচনী জনসভা যেন দুপুর গড়ানোর আগেই পরিণত হয়েছে জনসমুদ্রে-ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ লিংক রোডের নির্বাচনী জনসভা যেন দুপুর গড়ানোর আগেই পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই আসনটির শ্যামপুর, কদমতলী, দোলাইপাড়, বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা এলাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আয়োজিত এই নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তাকে এক নজর দেখতে, তার কণ্ঠে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা শুনতে মানুষের এই উপচে পড়া ভিড় এটাই যেন জানান দিচ্ছে জনমনে জমে থাকা প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা।  

জনসভা শুরুর অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, অলিগলি  অবস্থান নেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।  কেউ কেউ হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে অংশ নিচ্ছেন এই সমাবেশে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে ঢাকার এই আসনের মানুষ তারেক রহমানের সরাসরি বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন। তাদের ভাষায়, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটা আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রকাশ।

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, জুরাইন কদমতলী এলাকাবাসীকে কথা দিয়েছিলাম বিএনপি চেয়ারম্যান  তারেক রহমান আমাদের এলাকায় আসবেন এবং আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা কথা শুনবেন। আজ সেই মাহেন্দ্রক্ষণ।  তারেক রহমান আসবেন। মানুষের কথা শুনবেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে তিনি আমাদের দাবিগুলো পূরণ করবেন। 

দলের বিভিন্ন স্তরের নেতকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি ঢাকা-৪ এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটিকে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হিসেবে দেখছেন।

স্থানীয় বিএনপি ৫২ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি সানি বলেন, তারেক রহমানের আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার বক্তব্য ও দিকনির্দেশনা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝেও দলের অবস্থান তুলে ধরার একটি সুযোগ তৈরি হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা কর্মসূচির সময় সার্বিক ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে জানান আয়োজকরা।

এছাড়া অতিথি ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

আজকের এই দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে ঢাকা-৪ আসনে তারেক রহমানের পথসভা ঘিরে মানুষের আগ্রহ, উদ্দীপনা ও অংশগ্রহণ এক অনন্য মাত্রা পেয়েছে। এই জনসমাবেশ থেকে আসা বক্তব্য ও বার্তা আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন সবার দৃষ্টি।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক