• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেন, “আজকের ব্রিফিং সম্ভবত আমাদের শেষটি।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি জানান, “গত ১৮ মাস ধরে আমরা সর্বদা চেষ্টা করেছি সংবাদ যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছে দিতে। প্রতিটি ঘটনায় সরকারের অবস্থান আমরা সঠিকভাবে তুলে ধরেছি।”

শফিকুল আলম আরও বলেন, “প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্যই প্রকাশিত হয়েছে। এমন কোনো নিউজ নেই যা আমরা শেয়ার করিনি। এই পেজে মোট ভিউ হয়েছে কমপক্ষে ২০ কোটি।”

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান শফিকুল আলম। “মাঝেমধ্যে বিভিন্ন সময়ে আসা প্রশ্নগুলো আমরা সব নিয়েছি এবং চেষ্টা করেছি সঠিকভাবে উত্তর দিতে।”

প্রেস উইংয়ের অন্য সদস্য আজাদ মজুমদার বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা দিতে এবং তা পেয়েছি। আশা করি আগামী সপ্তাহে টেবিলের ওপারে আপনাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারব।”

আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, “আমি সবসময় সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছি এবং পেশাদারিত্ব বজায় রেখেছি। নানা কারণে আমরা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতির মধ্যে থেকেছি। যদি আমাদের কোনো আচরণে অসুবিধা হয়ে থাকে, আমরা তার জন্য ক্ষমা চাই।”

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী