• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৫৩ পুলিশ কর্মকর্তার ইন্সপেক্টর পদে পদোন্নতি

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পি.এম.
সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরের পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি প্রদান করা হয়। তবে বিষয়টি আজ প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, ১০০ জন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। এছাড়া ৪৭ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) হয়েছেন।

তদুপরি, পুলিশ সার্জেন্টদের মধ্যে ৬ জন শহর ও যানবাহন দায়িত্বে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এই পদোন্নতির মাধ্যমে ১৫৩ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টরের দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত ডিএসসিসি প্রশাসক
শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত ডিএসসিসি প্রশাসক
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়