• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করেছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদে থাকা অবস্থায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি শুধুমাত্র ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা অন্যান্য সুবিধা তিনি পাবেন না।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল
ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকার ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত, নিরাপত্তা পরিকল্পনা জানাল সেনাবাহিনী
ঢাকার ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত, নিরাপত্তা পরিকল্পনা জানাল সেনাবাহিনী