• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাত থেকে অপরাধ জগতে

থাইল্যান্ডে সীমান্ত সংঘাতের মধ্যেই আনুতিনের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পি.এম.
আনুতিন চার্নভিরাকুল-ফাইল ছবি

সীমান্ত সংঘাত এবং চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।

রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে।

থাইল্যান্ডের পার্লামেন্টে মোট ৪৯২টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের কমপক্ষে ২৪৬টি আসন প্রয়োজন। ফলাফলের ভিত্তিতে আনুতিনের নেতৃত্বাধীন ‘ভূমিজাই থাই পার্টি’ ১৯৬টি আসনে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ১১৬টি আসন। রক্ষণশীল পিউ থাই পার্টিসহ অন্যান্য দলগুলো অবশিষ্ট ১৮০টি আসনে জয়ী হয়েছে।

যেহেতু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, তাই এখন সরকার গঠনের জন্য জোট গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে সবচেয়ে বেশি আসন পাওয়া কারণে আনুতিন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

৫৮ বছর বয়সী আনুতিন গত ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা নৈতিকতা লঙ্ঘনের দায়ে সাংবিধানিক আদালতের আদেশে ক্ষমতা হারান। পায়েতংতার্ন ছিলেন প্রভাবশালী নেতা থাকসিন সিনাওয়াত্রার কন্যা এবং দেশটির বৃহত্তম দল পিউ থাই পার্টির নেতা। মাত্র এক বছরের মাথায় অযোগ্য ঘোষিত হওয়ায় আনুতিন ক্ষমতায় আসেন।

গত কয়েক বছর ধরে থাইল্যান্ডের রাজনীতি অস্থিতিশীল। দুই বছরে তিনজন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন। আনুতিনের অন্তর্বর্তী শাসনামলে গত ডিসেম্বরে কম্বোডিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাত ঘটে, যেখানে উভয় দেশের বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হন।

বহুমুখী সংকটের মধ্যেও নির্বাচনে ‘ভূমিজাই থাই পার্টি’র জয় আনুতিনের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই বিজয় তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দৌড়ে এগিয়ে রেখেছে এবং দেশটির রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান