• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে হার জিত থাকবে কিন্তু সহিংসতা চাই না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পি.এম.
কথা বলছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভোটকেন্দ্র দখল কিংবা ফ্যাসিবাদী আচরণ আমরা চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, নির্বাচন হবে হার জিত থাকবে। একজন জিতবে, একজন হারবে। যে হারবে, সে বিরোধী দলে যাবে। কিন্তু নির্বাচনকে ঘিরে মারামারি, খুন খারাবি কিংবা ভোটকেন্দ্র দখলের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করার রাজনীতি আমরা চাই না। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুপিবাগে ঢাকা-৬ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ড. আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার ইশরাক এর সাথে দেখা করতে আসলে তিনি এসব কথা বলেন।

এ সময় ড আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার ইশরাকের মায়ের সাথেও দেখা করেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশের স্বার্থে ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৭ বছরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পরিবারের অরাজনৈতিক ব্যক্তিরাও নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আমরা সেটা চাই না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কখনো করা হবে ।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা ধ্বংস হয়েছে। সেই ধরনের সংস্কৃতি আর যেন কখন ফিরে না আসে।

ঢাকা–৬ আসনের বিএনপির এই প্রার্থী নির্বাচনী পরিবেশে সহনশীলতা, গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক ঐক্যের ওপর রুত্বারোপ করেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়