• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসি দেওয়া হতো: বাবর

নেত্রকোণা প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পি.এম.
নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। সংগৃহিত ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো।’ 

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে জাতীয়তাবাদী বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা ২০২৪ সালকে ভুলতে চাই না। একইভাবে ১৯৭১ সালকেও অস্বীকার করার সুযোগ নেই। ’৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ, লাল-সবুজের পতাকা ও স্বাধীন রাষ্ট্র পেতাম না।’ তিনি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অস্বীকার করে কোনো জাতি সামনে এগোতে পারে না।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমার নেত্রী আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। সে সময় খুব কাছ থেকে দেখেছি আপনারা কী করতে পারেন। আপনারা রগ কাটা ছাড়া কী জানেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন, কত মানুষের রগ কেটেছেন—সেটা কি ভুলে গেছেন? আমি এসব নিয়ে আর বিস্তারিত বলতে চাই না।’

তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রাজনীতি করেছে। দীর্ঘদিন ধরে দলটির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছে। তবুও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিএনপি কখনো সরে আসেনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, নেত্রকোণা জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির নেতা ইমরান খান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ এবং জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

জনসভায় নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও