• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দায় চাপানো নয়, দায় নেয়া শিখতে হবে: সেতুমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩

রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করতে পারবে। এটি জনস্বার্থ বিবেচনায় করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি নির্ধারণের একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে এই নতুন সময়সূচি রমজান মাসে কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রাখতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন হেলিকপ্টারে ঘোরার দিন নেই, পদত্যাগ করব কেন?
এখন হেলিকপ্টারে ঘোরার দিন নেই, পদত্যাগ করব কেন?
নির্বাচিত হলে দুই-তিন বছরে ঢাকার আমূল পরিবর্তন হবে
আবদুস সালাম: নির্বাচিত হলে দুই-তিন বছরে ঢাকার আমূল পরিবর্তন হবে
সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু
ডিএসসিসি প্রশাসক সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু