• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা

গাইবান্ধা প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মোঃ ফারুক আলম সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা গনসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাঘাটা উপজেলার মুক্তিনগর  ইউনিয়নের খামার ধনারুহা গ্রামে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে গনসংযোগ প্রচারণা ও সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, ছাত্রনেতা মোস্তাছিরুল ইসলাম (নাহিদ) মামুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

সাঘাটা উপজেলার বিএনপি যুগ্ম আহবায়ক বলেন, বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফারুক আলম সরকার একজন সৎ, যোগ্য ও জনগণের দুঃখ-কষ্টের কথা জানা নেতা। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সভা শেষে নেতৃবৃন্দ গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

ভিওডি বাংলা/ ইমন মিয়া/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান