• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসিবি থেকে জসিমউদদীন:

৬০ ফুট  রাস্তা  প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পি.এম.
ঢাকা-১৭, চেয়ারম্যান তারেক রহমান, গুরুত্বপূর্ণ সড়ক, ইসিবি চত্বর-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১৭ নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসিমউদদীন পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত রাস্তা করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পাশাপাশি এই এলাকায় একটি খেলার মাঠসহ ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। 

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। 

চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন একটি ঢাকা শহর গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে যেকোনো সময় চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।’  

খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি বিকেলের সময় বয়স্ক ও নারীরাও এসব মাঠে হাঁটাচলা করতে পারবেন বলে জানান তিনি।

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এই এলাকার আরেকটি দীর্ঘদিনের দাবি হচ্ছে ইসিবি চত্বর জসিমউদদীন  পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট নিরসনে সড়কটি প্রশস্ত করা হবে।

নিজের বক্তব্যে তারেক রহমান বারবার স্থানীয়দের বিষয়টি তুলে ধরেন বলেন, তিনি এই এলাকারই সন্তান, শৈশব থেকে এখানেই বড় হয়েছেন এবং তার সন্তানের জন্মও এই এলাকাতেই। সে কারণেই এলাকার মানুষের সুখ-দুঃখ তিনি গভীরভাবে অনুভব করেন।

বক্তব্যের শেষ অংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, ‘এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।’ 

পথসভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ  স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়