• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

জাতীয় পার্টি ছেড়ে

দুই শতাধিক নেতাকর্মীসহ অধ্যক্ষের বিএনপিতে যোগদান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় তিনি ও তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় উদ্বুদ্ধ হয়ে দলে যোগদানের কথা জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-০১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ-আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপন, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ।

পথসভায় ফুলবাড়ি ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ