• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

সংসদ নির্বাচন:

মোবাইল আর্থিক লেনদেনে দৈনিক ১০ হাজার টাকার সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পি.এম.
বাংলাদেশ ব্যাংক-ছবি-ভিওডি বাংলা

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে আর্থিক লেনদেনে নতুন সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এমএফএসের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই কার্যকর হবে। আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এই সীমা বলবৎ থাকবে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের ব্যবহার ও সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নির্বাচনকে ঘিরে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং লেনদেনে সীমা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে দেশের সব মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী