• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৭ হাজার বেড়ে, ৩ হাজার কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের বাজারে আবার কমল সোনার দাম।  শনিবার সকালেই এক দফায় ভরিপ্রতি সাত হাজার দাম বাড়ানো হয়। এদিন রাতেই আবার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। 

ফলে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম পড়বে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।

গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দরপতনের কারণে দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। এরই প্রেক্ষিতে শনিবার সকালে  ঠিক সেই পরিমাণ দাম বাড়ানো হয়।

গত সপ্তাহের মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়।  আগের দিন সোমবার সকাল-বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তারো আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। গত শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট। বিশ্ববাজারে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৪১৫ ডলার।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল