• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দেশের মালিক নয়, আপনাদের চৌকিদার হতে চাই: ডা. শফিকুর

সিলেট প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পি.এম.
সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহিত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, `আমি এই সিলেটের সন্তান। আজ জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবেই দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হবো না, আপনাদের চৌকিদার হবো। সবার মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।'

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্তে আমরা অটল আছি। আমরা মামলা বাণিজ্য করিনি, যদিও অনেকে করেছে।’

সিলেটের খনিজসম্পদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। এখনো অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে, আর মদ ও গাঁজায় সিলেট ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। কেবল নদী খনন নয়, বাংলাদেশকে নদীবান্ধব দেশ হিসেবে গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘দেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। অফিস-আদালতে ঘুষ নেওয়ার সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হবে, আর তাতেই প্রকৃত উন্নয়ন সম্ভব।’

দুর্নীতির চিত্র তুলে ধরে জামায়াতের আমির বলেন, ‘গত ৫৪ বছরে দেশের বিপুল অর্থ লুট হয়েছে। কেউই পুরোপুরি নির্দোষ ছিল না। যারা জনগণের টাকা চুরি করেছে, আমরা দায়িত্ব পেলে তাদের ছাড় দেব না।’

সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শুধু নামে। বাস্তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেব।’

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। জনসভা শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ