• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুযোগ দিলে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করব: তাবিথ আউয়াল

ফেনী প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পি.এম.
ফেনী-৩ আসনে এক নির্বাচনী মতবিনিময় সভা কথা বলছেন তাবিথ আউয়াল। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবীন, প্রবীণ ও মহিলা ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনী জেলার নবাবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফতেহপুর কমিউনিটি সেন্টার ও সফরাবাদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর জ্যেষ্ঠ পুত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে বারবার নির্বাচিত নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

প্রধান অতিথির বক্তব্যে তাবিথ আউয়াল বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ। আপনারা আমাদের সুযোগ দিলে আমরা সর্বপ্রথম মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করব। পাশাপাশি আপনাদের মনোনীত প্রার্থীর মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করব। এছাড়া আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন।’

এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘আমরা ভোট দিতে যাবো। বিগত বছরগুলোতে আমরা ঠিকমতো ঘরে থাকতে পারিনি, ঘুমাতেও পারিনি। এবার আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘নবীন ও প্রবীণদের প্রধান দায়িত্ব হচ্ছে ব্যালট পেপার সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া এবং যারা নকল ব্যালট পেপার তৈরির অপচেষ্টা করছে, তাদের প্রতিহত করা। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে।’

সভায় আরও বলা হয়, ‘আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারিয়েছি, তবে এখন আমরা নতুন একজন অভিভাবক পেয়েছি—তিনি হলেন আব্দুল আওয়াল মিন্টু। আমরা সবাই একদল, এক লক্ষ্য—ধানের শীষের বিজয় নিশ্চিত করা। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

শেষে তারা বলেন, ‘নবাবপুরবাসী নবীন-প্রবীণ ও নারী ভোটাররা সবাই মিলে সকল অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ি বাড়লেও কমেছে হোল্ডিং ট্যাক্স আদায়
রাজশাহী সিটি করপোরেশন বাড়ি বাড়লেও কমেছে হোল্ডিং ট্যাক্স আদায়
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
রায় পুনর্বিবেচনার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন