• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাসযোগ্য নিরাপদ নগরী গড়ার অঙ্গীকার তুলির

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পি.এম.
তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নে ঢাকা-১৪ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপি তুলি-ছবি: সংগৃহীত

“নতুন রূপে সাজবে ঢাকা। যানজট, দূষণ ও বিশৃঙ্খলার নগরী নয়-আমরা ঢাকাকে বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলবো।” এভাবেই রাজধানীবাসীর সামনে ভবিষ্যৎ ঢাকার স্বপ্ন তুলে ধরলেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকাকে নতুনভাবে সাজানোর সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর চেহারাই বদলে যাবে।” 

তারেক রহমানের পরিকল্পনার নতুনত্ব   

তুলি বলেন, “তারেক রহমান নিজে ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়েছেন। ঢাকা-১৪ আসন মায়ের ডাক সংগঠনের হাতে তুলে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছেন একজন প্রবীণ রাজনীতিবিদের জন্য। এটাই তার রাজনৈতিক দূরদর্শিতা ও নতুনত্বের প্রমাণ।”

বিএনপির ঘোষিত ইশতেহার শুধু প্রতিশ্রুতি নয়-বাস্তবভিত্তিক ও সময়োপযোগী নগর পরিকল্পনার রূপরেখা।

ইশতেহারে যেসব বড় পরিকল্পনা যেমন স্যাটেলাইট টাউন নির্মাণ

ঢাকার ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে রাজধানীর বাইরে একাধিক আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান ও আবাসনের সুযোগ রাজধানীর বাইরে তৈরি হবে এবং যানজট কমবে।

মনোরেল ও উন্নত গণপরিবহন
বিদ্যমান মেট্রোরেলের পাশাপাশি চালু হবে মনোরেল ব্যবস্থা, যা ঢাকা ও আশপাশের এলাকাকে দ্রুত ও নিরাপদ যোগাযোগের আওতায় আনবে।

নারীদের জন্য আলাদা বাস
গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট রুটে শুধু নারীদের জন্য বাস চালু করা হবে। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

পরিবেশবান্ধব ঢাকা, ইলেকট্রিক যানবাহন চালুর উদ্যোগ, বায়ুদূষণ কমাতে আধুনিক ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনায় ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (ITS) জননিরাপত্তা বৃদ্ধি
গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ও টোলিং ব্যবস্থা চালু করে নিরাপদ ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

পার্কিং সংকট সমাধান
‘শেয়ার্ড পার্কিং স্পেস’ চালুর মাধ্যমে পার্কিং ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা হবে।

রিকশা খাতের আধুনিকীকরণ
রিকশাচালকদের প্রশিক্ষণ, লাইসেন্স ও আনুষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। রিং রোড ও নৌপথ, রিং রোড নেটওয়ার্ক ও রেডিয়াল সড়ক, ‘সার্কুলার ওয়াটারওয়ে’ বা বৃত্তাকার নৌপথ সম্প্রসারণ, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি (MTA) ও ঢাকার সব ধরনের পরিবহন ও ট্রাফিক কার্যক্রম সমন্বয়ের জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠন।

পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ উদ্যোগ
তুলি বলেন, “শুধু রাস্তা-ঘাট নয়, আমরা মানুষের জীবনমান বদলাতে চাই।” ইশতেহার অনুযায়ী-ভাসমান ও ছিন্নমূল মানুষের পুনর্বাসন, সামাজিক সুরক্ষা কর্মসূচি, বস্তিবাসীর জন্য ছোট ফ্ল্যাট নির্মাণ ও নিজ নামে রেজিস্ট্রি, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

তিনি যোগ করেন, “বস্তি ছাড়ার আগেই প্রত্যেক পরিবারকে তাদের নতুন ফ্ল্যাটের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। কেউ গৃহহীন থাকবে না।”

গণসংযোগে জনসাড়া
৭ ফেব্রুয়ারি দিনভর ঢাকা-১৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তুলি। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি ঢাকাবাসী সিদ্ধান্ত নেবেন-পুরনো বিশৃঙ্খলা, নাকি নতুন পরিকল্পিত ঢাকা।”

তুলির ভাষায়-“ঢাকা শুধু রাজধানী নয়, এটাই বাংলাদেশের মুখ। আমরা চাই এই শহর হোক পরিচ্ছন্ন, নিরাপদ, যানজটমুক্ত ও বাসযোগ্য। ধানের শীষে ভোট দিন, নতুন ঢাকার স্বপ্ন বাস্তবায়ন করুন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
তারেক রহমান: জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুলের ছাত্রদলে যোগদান
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুলের ছাত্রদলে যোগদান
গণভোটের কাঠামো জনগণকে পেরেশানিতে ফেলে
মুফতি আব্দুল মালেক: গণভোটের কাঠামো জনগণকে পেরেশানিতে ফেলে