• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সিলেটে ‘দাদু ইজ কামিং’, ডা. শফিকুর রহমানের জনসভা আজ

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ এ.এম.
সিলেটের মোড়ে মোড়ে ঝুলানো ব্যানারে লেখা ‘দাদু ইজ কামিং-ছবি: সংগৃহীত

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

ডা. শফিকুর রহমান জনসভার আগে তার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জে সমাবেশ করেন। এরপর হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। জনসভায় সিলেট-সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য প্রার্থীকে নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেবেন তিনি।

জামায়াত নেতাকর্মীদের মধ্যে ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নগরের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন, যার মধ্যে বিশেষভাবে চোখে পড়ছে ‘দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ’ লেখা ব্যানার। জনসভাকে সফল করতে স্থানীয় নেতারা এবং দলীয় কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

সিলেট আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মাঠটি বালু ও পানি দিয়ে সমতল করা হয়েছে যাতে দর্শকরা আরামদায়কভাবে জনসভা উপভোগ করতে পারেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী মাঠ পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন এসএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিশ্চিত করেছেন, জনসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিলেটের এই জনসভা রাজনৈতিক মহলে ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে ঝুলানো ব্যানার ও প্রস্তুতি যেন নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড