• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আবদুস সালাম

বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম-সম্প্রদায়ের স্বাধীনতা নিশ্চিত হবে

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পি.এম.
বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ এখনো স্থিতিশীল অবস্থায় নেই। এই নির্বাচন শুধু আপনার জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম-সম্প্রদায়ের স্বাধীনতা নিশ্চিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর ঢাকা-১৭ আসন বিএনপি প্রধান নির্বাচনী কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাম  বলেন, অতীতের নানা দুর্যোগের সময় অন্যান্য ধর্মালম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা তাদের কল্যাণেও প্রভাব ফেলবে। সভায় তিনি যুক্তি দেখান, ‘স্বাধীনতার পক্ষের দল এবং যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা নিজেরা বুঝে ভোট দিন।’

আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনও কোনও ধর্মীয় বা সম্প্রদায়কে ক্ষতি করা হয়নি। বিএনপি বিশ্বাস করে সকল ধর্ম ও সম্প্রদায়ের স্বাধীনতায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের পড়াশোনা পর্যন্ত বিনামূল্যে করেছেন। তারেক রহমানেরও নানা পরিকল্পনা আছে—মা-বোনদের জন্য, যুবকদের জন্য, কৃষক ও শ্রমিকদের জন্য।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি এইবার তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আপনার দাবিও পূরণ হবে। অন্য কোনো মন্ত্রীর ওপর নির্ভরশীল হবেন না।

আবদুস সালাম আরও বলেন, এমন একটি দলকেও ভোট দেওয়া যাবে না, যারা মহিলাদের চাকরি, শিক্ষা ও স্বাধীনতার অধিকার সীমিত করতে চায়। বিএনপি জনগণের অধিকারের জন্য কাজ করে, সকল সম্প্রদায়ের মানুষকে সমান সুযোগ দেয়। এই দেশের জন্মভূমি আপনাদের, এখানে আপনার সকল অধিকার রয়েছে।

এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ