টপ নিউজ
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির
ভিওডি বাংলা ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পি.এম.

সংগৃহীত ছবি
ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঞ্চে এক স্থানীয় থেকে শীতল পাটি উপহার পেয়ে তা ব্যবহার করে কয়েক মুহূর্ত শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে আবার উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এই ঘটনা ঘটে।
দীর্ঘদিনের ফ্যাসিবাদী সরকারের পতনের পর তৃতীয়বারের মতো ঝালকাঠি সফরে আসা জামায়াতের শীর্ষ এই নেতা জেলার দুই সংসদীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছেন।
ভিওডি বাংলা/এমএস







