• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইইউ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সংখ্যালঘু নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পি.এম.
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন-ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক দল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বৈঠকে প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস (Ivars Ijabs) নেতৃত্ব দেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।

বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, শঙ্কা ও প্রত্যাশার বিষয়ে তাদের বক্তব্য শোনা হয়। ইইউ প্রতিনিধি দল মনে করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল স্তরের মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ ধরনের বৈঠককে দেশের জন্য সুচিন্তিত মতামত সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া, নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষক দল দেশের নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ ব্যাংক অর্থ পাচারের ফলে অচল: পানিসম্পদ মন্ত্রী
৮ ব্যাংক অর্থ পাচারের ফলে অচল: পানিসম্পদ মন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী