• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো এবং ৭ জনকে হত্যা করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইবুনাল-২ সাবেক এমপি সাইফুলকে মৃত্যুদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার তৃতীয় রায়। মামলার রায় ঘোষণার জন্য গত রোববার (১ ফেব্রুয়ারি) তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

মামলার প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক ১৪ ও ১৫ জানুয়ারি উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রাখা হয়।

এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। প্রথম শুনানিতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেকে নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য দেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডটি দেশের আইন ও মানবিক মর্যাদার প্রতি চরম অবমাননা। ট্রাইবুনাল জানিয়েছে, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্টরা মনে করাচ্ছেন, এ ধরনের রায় দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসন এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা